( সাফল্য কথা ) SUCCESS STORY
দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে বয়স্ক ভাতা ( Old Age Pension ) পাচ্ছেন সুবোধ প্রামাণিক
-----------------
দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম জিপি,র গোকুলপুর গ্রামের অতি দরিদ্র অসুস্থ সুবোধ প্রামানিক বার্ধক্য ভাতার বয়স হওয়া সত্যেও ভাতা পাচ্ছিলেন না ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জানতে পারি সুবোধ বাবু বয়স্ক ভাতা পান না ।
পরে গত 15 -05-2025 শিবির করতে গিয়ে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি জানতে পারি সুবোধ বাবুর বয়স্ক ভাতা পাওয়ার বয়স হওয়া সত্যেও ভাতা পাচ্ছিলেন না। ঐ শিবিরে উপস্থিত ছিলেন অশোক গ্রাম জিপি,র প্রধান বুলি মুর্মু মহাশয়া ও আই সি ডি এস সুপারভাইজার মহাশয়া ।
বিষয়টি প্রধান সাহেবের দৃষ্টি আকর্ষণ করি । ব্যাংক পাশ বই না থাকার জন্য অশোকগ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাশ বুক খোলার সহযোগিতা করা হয় ।
ফরম পূরণ সহ প্রধান সাহেবা ও গঙ্গারামপুর ব্লকে জমা দেওয়ার পরামর্শ দেই ।
পরবর্তীতে বারবার যোগাযোগ করি এবং খোঁজ খবর নেই , পঞ্চায়েতে ডিউটির দিন গুলো বাদ দিয়েও সপ্তাহে একদিন আমি যোগাযোগ করি ঐ খান কার আই সি ডি এস কর্মির কাছে বিষয়টির ।
কিছুদিন পর জানতে পারি সূবোধ প্রামানিক বয়স্ক ভাতা Old Age Pension টি পেতে শুরু করেছেন।
বয়স্ক ভাতা পেয়ে প্রচন্ড খুশি হয়েছেন ।
অসুস্থ অসহায় দরিদ্র মানুষটি কে সহায়তা করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর একজন অধিকার মিত্র তথা পি এল ভি হিসেবে ---