আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত
বালুরঘাট, ১৮ সেপ্টেম্বর ২০২৬:
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মহীনগর এলাকার একটি সংঘের ঘরে মহিলা ও পুরুষদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে সাধারণ মানুষ ও শিশুদের অধিকার, সুরক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
আলোচ্য বিষয়সমূহ:
- POSH Act — কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধে আইনি ব্যবস্থা
- POCSO Act — শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা
- Mediation 3.0 — মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি
- পণপ্রথার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
- শিশুর যত্ন ও সুরক্ষা
- Good Touch ও Bad Touch
- মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক এবং অনলাইন নিরাপত্তা
- কীভাবে শিশুরা নিজেদের সুরক্ষিত রাখতে পারে
- পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা
- জাগৃতি স্কিম, ২০২৫
- বাল্যবিবাহ প্রতিরোধ
- Human Trafficking বা মানব পাচার
- Drug Abuse ও মাদকাসক্তির ক্ষতিকর দিক
এছাড়াও শিশুদের সুরক্ষার জন্য চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এবং NALSA-এর টোল-ফ্রি নম্বর ১৫১০০ সম্পর্কে উপস্থিত সকলকে জানানো হয়।
শিবিরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন বিনামূল্যে আইনি পরিষেবা ও সহায়তা সম্পর্কেও বিস্তারিতভাবে অবহিত করা হয়। সাধারণ মানুষ যাতে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং প্রয়োজনে আইনি সহায়তা গ্রহণ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক-
পূজা দাস ও সুপ্রিয়া সরকার ( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর
