বিশ্ব পরিবেশ দিবস ২০২৬: বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি
স্থান: মারিয়ান দিঘী, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর।
তারিখ: ৫ই জুন, ২০২৬।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মারিয়ান দিঘী রিমেডিয়ান মিশনের উদ্যোগে মা ও শিশুদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরা এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের মূল দিকসমূহ:
- বৃক্ষরোপণ: 'প্রতি মা - একটি গাছ' এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
- আইনি আলোচনা: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষে PLV/অধিকার মিত্র জনাব আনারুল ইসলাম উপস্থিত মা ও শিশুদের আইনি পরিষেবা ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করেন।