গত ৩০ মে, ২০২৬ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) সচীব মাননীয়া Sayantani Choudhury মহাশয়ার উদ্যোগে এবং 'ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন'-এর যৌথ সহযোগিতায় নালন্দা বিদ্যাপীঠ হাই স্কুলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও স্থানীয় সাধারণ মানুষকে পশুপাখিদের আইনি অধিকার এবং তাদের সুরক্ষায় আমাদের নৈতিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা ও সচেতন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে আইনি পদক্ষেপগুলি তুলে ধরে সমাজকে আরও সংবেদনশীল করে তোলার ক্ষেত্রে এই কর্মসূচি একটি প্রশংসনীয় পদক্ষেপ।
আইনি সচেতনতা শিবির ও গৃহপালিত পশু সুরক্ষা কর্মসূচী নালন্দা বিদ্যাপীঠ হাই স্কুলে
Advertisement
Advertisement