বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে DLSA-র বিশেষ আইনি সচেতনতা শিবির ও পরিদর্শন কর্মসূচি
২৯ মে, ২০২৬ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) সচীব মাননীয়া Sayantani Choudhury মহাশয়ার নেতৃত্বে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই একটি করে বিশেষ আইনি সচেতনতা শিবির ও পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির অধীনে সংশোধনাগারের পুরুষ ও মহিলা উভয় বিভাগেই বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের সাথে সরাসরি কথা বলা হয়। শিবিরের মূল উদ্দেশ্য ছিল বন্দিদের বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকার, জামিনের নিয়মাবলী এবং মামলার বর্তমান স্থিতি জানার মতো মৌলিক অধিকারগুলি সম্পর্কে সচেতন করা।
আইন যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছাতে পারে এবং বন্দিরা যাতে ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই DLSA-র এই মানবিক উদ্যোগ।