দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মহাশয়/ মহাশয়ার সহযোগিতায় আজ ৫ ই জুন ২০২৬ *বিশ্ব পরিবেশ দিবস* পালন করা হলো বালুরঘাট ব্লকের অন্তর্গত বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ে।
এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় স্কুল পড়ুয়াদের পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং পরে গাছ রোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
১. বিদ্যুৎ কুমার রায় — বিধায়ক, বালুরঘাট বিধানসভা।
২. এম. ডি. মুস্তাফা — কর্ণধার, সুন্দরবন ড্রিম সংগঠন।
৩. বাপি সরকার — বিশিষ্ট সমাজসেবী, দক্ষিণ দিনাজপুর।
৪. বিশ্বনাথ লাহা — বিশিষ্ট কবি ও সমাজসেবী।
৫. শ্যামল চক্রবর্তী — প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিবেশ কর্মী।
৬. হানুতারাম — দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (AHTU), BSF HILI BOP
৭. সুবর্ণা বিশ্বাস — আধিকারিক, BSF HILI BOP
৮. অসিত বরণ লাহিড়ী — প্রধান শিক্ষক, বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়।
৯. সূরজ দাশ — সম্পাদক, উজ্জীবন সোসাইটি
10. দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) PLV/অধিকার মিত্র বিজয় বর্মন, রীতা মহন্তসহ, সবনম খাতুন, অপু দাস, অঞ্জলি হেমরম ও জয়ন্তী মাহাতো