দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম সায়ন্তনী চৌধুরী (WBJS) মহাশয়ার নির্দেশে আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় বাড়িতে বাড়িতে , পথে পথে প্রচার করা হলো, আজ 21-05-2026 , ১৩ ই জুন ২০২৬ লোক আদালতের মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করা হলো।
দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ , দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ দাবি , বীমা ও ঋণ সংক্রান্ত বিরোধ প্রভৃতি দেওয়ানী মামলার বিচার হয় এবং কম খরচে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা থাকে।
সমাধান সমারোহ -২০২৬ , ২১,২২ এবং ২৩ শে আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ,
কিভাবে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে ও সমাধান সমারোহ -২০২৬ এর বিস্তারিত জানতে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র ( জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট চত্বর , দক্ষিণ দিনাজপুর,
এবং
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো ,
এছাড়াও বাল্য বিবাহ, মানব পাচার, শিশু শ্রম , নেশা মুক্ত সমাজ বিষয়ে আলোচনা করা হলো,
প্রচারে -
গোলাম রাব্বানী অধিকার মিত্র তথা পি এল ভি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিন দিনাজপুর
