দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম সায়ন্তনী চৌধুরী (WBJS) মহাশয়ার নির্দেশে গঙ্গারামপুর ব্লকের আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকা শংকরপুর আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো, আজ 23-05-2026 , ১৩ ই জুন ২০২৬ লোক আদালতের মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করা হলো।
সমাধান সমারোহ -২০২৬ , ২১,২২ এবং ২৩ শে আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ,
কিভাবে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে ও সমাধান সমারোহ -২০২৬ এর বিস্তারিত জানতে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র ( জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট চত্বর , দক্ষিণ দিনাজপুর,
এবং
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো ,
এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন, বাল্য বিবাহ, মানব পাচার, শিশু শ্রম , নেশা মুক্ত সমাজ বিষয়ে আলোচনা করা হলো, উপস্থিত ছিলেন - শিশু, কিশোরী,অভিভাবকেরা এবং আই সি ডি এস কর্মী ম্যাম্পি সাহা রায়
আয়োজক -
গোলাম রাব্বানী অধিকার মিত্র তথা পি এল ভি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিন দিনাজপুর
